ads

বৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৪ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সাবেক এমপি নিজাম উদ্দিন আহাম্মদের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত

জয়ন্ত দে, স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ৮, ২০২৪ ১১:০৬ অপরাহ্ণ

শেরপুর অঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, তৎকালীন সদর থানা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী নিজাম উদ্দিন আহাম্মদের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার। ২০০৭ সালে এই দিনে তিনি বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরন করেন।
নিজাম উদ্দিন আহাম্মদ ছিলেন শেরপুরের রাজনৈতিক, সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গণের অন্যতম প্রধান দিকপাল। তৎকালীন সংগ্রাম পরিষদের আহবায়ক হিসেবে মহান মুক্তিযুদ্ধের সংগঠক হয়েও তিনি ভারতে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে সরাসরি মুক্তিযুদ্ধ করেছেন। আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থেকে তিনি তার উদারতা, দক্ষতা ও সাহসিকতার কারণে সার্বজনীন নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি চেম্বার অব কমার্সের পাশাপাশি জেলা চালকল মালিক সমিতি, শেরপুর সরকারী মহিলা কলেজ, ডা. সেকান্দর আলী কলেজ ও আফসর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা। রাষ্ট্র ও প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করেও তিনি মানুষের অধিকার আদায়ের আন্দোলন করেছেন। তিনি কেবল সুদিনে নয়, দুর্দিনেও একই সাহস নিয়ে কথা বলতেন। এমন বর্ষীয়ান নেতার আজ বড়ই অভাব। সুতরাং তার নীতি ও আদর্শ অনুসরণ করলে সমাজ অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবে।

Shamol Bangla Ads


এদিকে নিজাম উদ্দিন আহাম্মদের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল সকালে পাকুড়িয়া ইউনিয়নের গণই মমিনাকান্দা এলাকায় থাকা মরহুমের কবর জিয়ারত, স্থানীয় শহীদ মোতালেব উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল, নিজাম উদ্দিন আহাম্মদ কলেজে আলোচনা ও দোয়া মাহফিল। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মরহুমের পুত্র, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহ্বাজ গোলাম মোহম্মদ কিবরিয়া লিটন। কলেজ অধ্যক্ষ সাইদুল ইসলাম সাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মরহুমের পুত্র বিশিষ্ট ব্যবসায়ী হাসান মোহাম্মদ কিবরিয়া পিপু, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মনির উদ্দিন আহম্মেদ প্রমুখ।

দুপুরে শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে অনাহারিদের মাঝে খাবার বিতরন করা হয়। খাবার বিতরন করেন পৌর মেয়র আলহ্বাজ গোলাম মোহম্মদ কিবরিয়া লিটন। ওইসব কর্মসূচিতে মরহুমের আত্বীয়-স্বজন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিশিষ্টবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads


এদিকে সাবেক এমপি উদ্দিন আহাম্মদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার বাদ জুমা শহীদ মোতালেব উচ্চ বিদ্যালয়ে আলোচনা ও গনভোজের আয়োজন করা হয়েছে। এতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিশিষ্ট নাগরিকগন উপস্থিত থাকবেন।

Need Ads
error: কপি হবে না!