ads

বৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৪ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সরকারি কর্মকর্তা ও তাদের সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ৮, ২০২৪ ৭:৪৭ অপরাহ্ণ

শেরপুরে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। খেলার শুরুতে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানো এবং মশাল প্রজ্জ্বলিত করা হয়।

পদোন্নতিপ্রাপ্ত উপসচিব অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল, ভারপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঈফফাত জাহান তুলি, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল প্রমুখ।

Shamol Bangla Ads

দিনব্যাপী ওই প্রতিযোগিতায় বালক-বালিকার পৃথক ৫০ ও ১০০ মিটার দৌড়, বিস্কুট দৌড়, চকলেট দৌড়, গণিত দৌড়সহ মোট ৬টি গ্রুপে ৩০টি ইভেন্টে সরকারি কর্মকর্তাগণ, তাদের ছেলে-মেয়ে ও কর্মচারীরা অংশ নেন।

পরে বিকেলে বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!