ads

বুধবার , ৭ ফেব্রুয়ারি ২০২৪ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ৭, ২০২৪ ২:৩৬ অপরাহ্ণ

 ‘বাংলা ইশারা ভাষার প্রসার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে বাংলা ইশারা ভাষা দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে ৭ ফেব্রুয়ারি বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে জেলা কালেক্টরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। পরে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

র‌্যালি শেষে জেলা প্রশাসনের তুলশীমালা ট্রেনিং কাম-কম্পিউটার ল্যাব সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। ওইসময় তিনি বলেন, ভাষা আন্দোলনের মাসে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ওইসময় তিনি সবক্ষেত্রে বাংলা ইশারা ভাষার ব্যবহার এবং শ্রবণ প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধীদের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।

পদোন্নতিপ্রাপ্ত উপসচিব অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য, জিএইচ হান্নান, ক্যাপের নির্বাহী পরিচালক নুর মোহাম্মদ, বাকপ্রতিবন্ধী ও তৃপ্তি টেইলার্স এর স্বত্বাধিকারী নন্দ দুলাল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক।

Shamol Bangla Ads

জেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী মো. হাসানুজ্জামান শরাফতের সঞ্চালনায় অনুষ্ঠানে সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান, সরকারি শিশু সদনের তত্বাবধায়ক বেলাল হোসেন, শহর সমাজসেবা কর্মকর্তা মো. হাসানুজ্জামান, সাংবাদিক রফিক মজিদ, জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা, যুব রেড ক্রিসেন্ট সদস্যসহ প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!