ads

রবিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলায় শ্রীবরদী পৌরসভার সাবেক কাউন্সিলর গ্রেফতার

খবর টি পড়েছেন : ৭৭৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের শ্রীবরদী উপজেলার সাতানি মহল্লায় অটোরিকশায় চাঁদাবাজি ও হত্যা চেষ্টা মামলার আসামি সাবেক কাউন্সিলর হাবিবুল্লাহ হাবি (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। ৩ ফেব্রুয়ারি শনিবার বিকেলে র‌্যাব-১৪ শ্রীবরদী পৌরসভার সাতানি মথুরাদীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাবিবুল্লাহ হাবি শ্রীবরদী পৌরসভার সাতানি মথুরাদী মহল্লার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

Shamol Bangla Ads

র‌্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীবরদী পৌরসভার সাতানি মহল্লার নতুন বাসস্ট্যান্ডে গত ১১ জানুয়ারি অটোরিক্সা চালকদের কাছে চাঁদা দাবি করলে দুপক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে আসামি মো. হাবিবুল্লাহ হাবি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অটোরিক্সাচালক শেখদি গ্রামের মো. শাহাজাহানকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ওই ঘটনায় আহত অটোরিক্সা চালক মো. শাহাজাহানের বাবা মো. ইদ্রিস আলী বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে ওই ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে শ্রমিক এবং এলাকাবাসীরা শ্রীবরদীতে বিক্ষোভ ও মানববন্ধন করে। পরে আসামি মো. হাবিবুল্লাহ হাবি র‌্যাবের হাতে গ্রেফতার হয়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের কোম্পানী অধিনায়ক মেজর আবরার ফয়সাল সাদী বলেন, গ্রেফতারকৃত আসামিকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে গারো মাতৃভাষায় শিক্ষার চ্যালেঞ্জ ও বাস্তবতা শীর্ষক… পরবর্তী সংবাদ উপজেলা নির্বাচন : শ্রীবরদীতে মাহবুবুর রহমান সুজাকে একক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads