ads

রবিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৪ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উপজেলা নির্বাচন : শ্রীবরদীতে মাহবুবুর রহমান সুজাকে একক প্রার্থী করতে চায় রাণীশিমুল ইউনিয়নবাসী

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
ফেব্রুয়ারি ৪, ২০২৪ ৮:০০ অপরাহ্ণ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মাহবুবুর রহমান সুজাকে একক প্রার্থী হিসেবে মনোনিত করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙা বাজারের ধানহাটি মাঠে ওই সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান সুজা। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ব্যবসায়ী ফজলুর রহমান মুকুল তালুকদার।

সভায় বক্তব্য দেন রাণীশিমুল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আবু সামা কবির, সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, রাণীশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার পারভেজ, আওয়ামী লীগ নেতা এমএ মোনায়েম, সাবেক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হায়দর ইসলাম ভুট্টু, ব্যবসায়ী আনোয়ার ইসলাম তোতা, কাঁচামাল ব্যবসায়ী শাহ আলম, সোনাহার হোসেন, আব্দুর রহিম দুলাল, ব্যবসায়ী দুলাল মিয়া, সাবেক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা, নুরুল ইসলাম, ব্যবসায়ী নবিউল্লাহ, ব্যবসায়ী আল হেলাল, ব্যবসায়ী আব্দুল জুব্বার, ভায়াডাঙা বাজারের ইজারাদার মোরাদুজ্জামান মোরাদ, শ্রমিক লীগ নেতা আনোয়ার হোসেন, কাঠ ব্যবসায়ী নজরুল ইসলাম, শ্রমিক নেতা সিরাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম।

Shamol Bangla Ads

বক্তারা রাণীশিমুল ইউনিয়ন থেকে একক প্রার্থী হিসেবে মাহবুবুর রহমান সুজাকে মনোনীত করার আহবান জানান। সভায় সহাস্রাধিক লোকের সমাগম ঘটে।

Need Ads