শেরপুর শহরের উপকণ্ঠ দমদমা কালিগঞ্জ মহল্লায় অবস্থিত ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন সোনার বাংলা যুব সংঘের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২ ফেব্রুয়ারি শুক্রবার রাতে সংগঠনের কার্যালয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার।

ওইসময় তিনি বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি এ সংগঠন প্রতিষ্ঠার পর থেকেই এলাকায় নানা সেবামূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে। সেইসাথে সংগঠনের সদস্যরা মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের ক্ষেত্রেও অবদান রাখছে। তিনি আগামী দিনে নতুন নেতৃত্বের মাধ্যমে এ সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার পাশাপাশি আলোকিত সমাজ গঠনের পক্ষে অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন। সেইসাথে তিনি এ সংগঠনের সকল কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতার পাশাপাশি তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সোনার বাংলা যুব সংঘের বিদায়ী সভাপতি মো. হুরমুজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন, প্রভাষক মো. আল আমিন, চাকরিজীবী আব্দুল মালেক, অনির্বাণ তরুণ সংঘের সভাপতি এ্যাডভোকেট তাজুমুল ইসলাম, প্রভাষক মো. এরশাদুজ্জামান রুবেল, উপদেষ্টা আরিফুল হক, জমির উদ্দিন বাচ্চু, শরিফুল হক ও আব্দুল আজিজ।

সাবেক সাধারণ সম্পাদক মনিহার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান মুক্তা, নবনির্বাচিত সভাপতি মো. জাকারিয়া হোসেন, সাধারণ সম্পাদক কাকন খন্দকার, বিদায়ী সাধারণ সম্পাদক মাহিন আহম্মেদ বাপ্পী প্রমুখ।
পরে প্রধান অতিথি ২ বছর মেয়াদী ২৩ সদস্যের নির্বাহী কমিটির কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন এবং তাদের পুষ্পমাল্যে বরণ করে নেন।
নবনির্বাচিত কমিটির কর্মকর্তারা হচ্ছেন :
সভাপতি মো. জাকারিয়া হোসেন, সিনিয়র সহ-সভাপতি মনিহার সরকার, সহ-সভাপতি মাহিন আহম্মেদ বাপ্পী ও মো. নয়ন মিয়া, সাধারণ সম্পাদক কাকন খন্দকার, সহ-সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন ও মো. শাহ আলম জনি, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, কোষাধ্যক্ষ মো. আব্দুল মজিদ, ক্রীড়া সম্পাদক নাহিদ আহম্মেদ বিন্দু, সাংস্কৃতিক সম্পাদক রিপন মিয়া, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক মো. কফিল উদ্দিন, সাহিত্য সম্পাদক মো. ফরিদ মিয়া, দপ্তর সম্পাদক মো. মেহেদী হাসান, সমাজ কল্যাণ সম্পাদক আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মো. হুমায়ুন মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক মো. জুন্ন মিয়া, কার্যকরী সদস্য মো. শাহিন মিয়া, মো. সোহেল মিয়া, মো. হৃদয় মিয়া, মো. রবি মিয়া ও মো. হাসান।




