ads

বৃহস্পতিবার , ২৫ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ২ অবৈধ ইটভাটা জরিমানাসহ বন্ধ ঘোষণা

খবর টি পড়েছেন : ৬৭৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে অবৈধভাবে ইটভাটা পরিচালনা ও বনের কাঠ পুড়ানোর দায়ে ২টি ইটভাটা বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এছাড়াও ২টি প্রতিষ্ঠান থেকে নগদ ৩ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। ২৪ জানুয়ারি বুধবার সকাল ১১ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ওই অভিযান পরিচালনা কিরা হয়। অভিযানে নেতৃত্ব দেন শেরপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। অভিযানে সহযোগিতা করেন শেরপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।

Shamol Bangla Ads

জানা যায়, শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর এলাকায় ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছে ফারুক হোসেন। এই অপরাধে ফাতেমা ব্রিক ফিল্ডকে এক লক্ষ টাকা জরিমানা করে তা বন্ধ ঘোষণা করা হয়। এছাড়াও এসময় ফায়ার সার্ভিসের সদস্যদের দিয়ে ইটভাটার আগুন নিভিয়ে দেয়া হয়। এছাড়া শেরপুর সদর উপজেলার এমএস ব্রিক ফিল্ড লাইসেন্সবিহীন পরিচালনা ও কাঠ পুড়ানোর অপরাধে ২ লক্ষ টাকা জরিমানা এবং ভাটা বন্ধ রাখার নির্দেশনা দেন। এসময় ফায়ার সার্ভিস ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন, জেলা প্রশাসক আব্দুলাহ আল খাইরুম এর নির্দেশে অবৈধ ভাবে পরিচালিত ইটভাটায় অভিযান পরিচালনা হচ্ছে। এ সময় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ও বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এই ধরনের অভিযান চলমান থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের প্রয়াত ভাষা সৈনিক আব্দুর রশীদের ৯৩ তম… পরবর্তী সংবাদ শেরপুরে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসনের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads