ads

বুধবার , ২৪ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঐতিহাসিক ‘ঢাকা গেইট’ উদ্বোধন আজ

খবর টি পড়েছেন : ৩৪০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সংস্কারের পর উদ্বোধন হচ্ছে ‘ঢাকা গেইট’। স্বরূপে ফিরেছে ওই ঐতিহাসিক স্থাপনাটি। পুরনো আদলে নতুন করে সংস্কার করা হয়েছে ফটকটি। ২৪ জানুয়ারি বুধবার বিকাল ৪টায় জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

Shamol Bangla Ads

জানা যায়, উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ইতিহাসবিদ মুনতাসীর মামুন ও ফটকের নতুন নকশাকার অধ্যাপক আবু সাঈদ উপস্থিত থাকবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের কাছে এর অবস্থান। কালের স্রোতে হারিয়ে যেতে বসেছিল ‘ঢাকা গেইট’। নান্দনিকতা ফেরাতে ২০২২ সালে সংস্কারের উদ্যোগ নেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। প্রায় ৮২ লাখ টাকা খরচ করে এ গেইট সংস্কারের কাজ করেছে ঠিকাদার কোম্পানি আহনাফ ট্রেডিংস।

Shamol Bangla Ads

ঐতিহাসিক ঢাকা গেইট তিনটি অংশে বিভক্ত। পশ্চিমাংশ পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ভবনের পাশ, পূর্বের অংশ পড়েছে সোহরাওয়ার্দী উদ্যানের ৩ নেতার সমাধির প্রবেশপথের সামনে এবং মাঝের অংশ পড়েছে দোয়েল চত্বর থেকে টিএসসিগামী সড়ক দ্বীপে।

ঢাকা কোষে বলা হয়েছে, ঢাকার সীমানা চিহ্নিত করতে এবং স্থলপথে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করতে ১৬৬০ থেকে ১৬৬৩ সালের মধ্যে ফটকটি নির্মাণ করেছিলেন মীর জুমলা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিকল্পনা কমিশনের বৈঠক আজ পরবর্তী সংবাদ ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads