ads

শনিবার , ২০ জানুয়ারি ২০২৪ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে সাবেক উপজেলা চেয়ারম্যান খোকা আর নেই

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
জানুয়ারি ২০, ২০২৪ ৪:০০ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা আর নেই। তিনি ১৯ জানুয়ারি শুক্রবার দিবাগত রাত দেড়টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। দাম্পত্য জীবনে স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও নাতী নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Shamol Bangla Ads

শনিবার দুপুর আড়াইটায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে তার জানাজা নামাজ সম্পন্ন হয়। তার নামাজে জানাজায় ঢল নামে মানুষের।

আশরাফ হোসেন খোকার বর্ণাঢ্যময় জীবনে তিনি আওয়ামী যুবলীগের সাবেক যুব বিষয়ক সম্পাদক, সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি এবং সাবেক সদর ইউনিয়নের চেয়ারম্যান, দীর্ঘদিন দুই যুগেরও বেশি সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক দুই বারের উপজেলা চেয়ারম্যান ছিলেন।

Shamol Bangla Ads

আশরাফ হোসেন খোকার জানাজা নামাজে অংশ নেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো, ছানুয়ার হোসেন ছানু, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল্লাহ ছালেহ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ্সহ কয়েক হাজার লোক। পরে মুন্সিপাড়া গ্রামে মরহুমের বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Need Ads