ads

বৃহস্পতিবার , ১৮ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সদর উপজেলার কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করলেন নবনির্বাচিত সংসদ সদস্য ছানু

খবর টি পড়েছেন : ৯১৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুর সদর উপজেলার সরকারি কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভা করেছেন শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু। ১৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. ছানুয়ার হোসেন ছানু। ওইসময় তিনি বলেন, আমি শেরপুরকে নতুনভাবে সাজাতে চাই। অসম্পন্ন কাজগুলো বাস্তবায়নের মাধ্যমে উন্নয়ন-অগ্রগতির দিক দিয়ে শেরপুরকে আরও এগিয়ে নিতে চাই। এজন্য তিনি সরকারি কর্মকর্তাগণসহ সকলের সহযোগিতা কামনা করেন।

Shamol Bangla Ads

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমতের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম ও জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল।

সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম মিজান ও সাবিহা জামান শাপলা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোবারক হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আকরাম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, সদর উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. খবির উদ্দিন খান, কামারেরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. হাবিবুর রহমান প্রমুখ।

Shamol Bangla Ads

এর আগে সংসদ সদস্য ছানু উপজেলা পরিষদ কার্যালয়ে পৌঁছালে উপজেলা প্রমাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ওইসময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হকসহ সদর উপজেলা পর্যায়ে কর্মরত সকল সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে লাইসেন্সবিহীন ২ হাসপাতাল ও ৬ ডায়াগনোস্টিক সেন্টার… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে সাবেক উপজেলা চেয়ারম্যান খোকা আর নেই

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads