ads

বুধবার , ১৭ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অসহায় শীতার্তদের মাঝে শেরপুর চেম্বার অব কমার্সের কম্বল বিতরণ

খবর টি পড়েছেন : ৫২১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জেলার ঐতিহ্যবাহী ও শীর্ষ ব্যবসায়ী সংগঠন শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে গরিব ও অসহায় শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

Shamol Bangla Ads

১৬ জানুয়ারি মঙ্গলবার রাতে শহরের নয়আনী বাজারস্থ চেম্বার অব কমার্স ভবনে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মো. আসাদুজ্জামান রওশন। ওইসময় তিনি বলেন, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি একটি অরাজনৈতিক সংগঠন হলেও শিক্ষাবৃত্তি প্রদান, শীতবস্ত্র বিতরণসহ সামাজিক কর্মকান্ডও চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছর গরিব ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

Shamol Bangla Ads

শীতবস্ত্র বিতরণকালে অন্যান্যের মধ্যে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, সহ-সভাপতি আলহাজ্ব মো. আরিফ হোসেন, পরিচালক মো. বশিরুল ইসলাম শেলু, মহিউদ্দিন মামুন, চন্দন কুমার সাহা, বাবন সাহা, কানু চন্দ্র চন্দ, মো. তৌহিদুর রহমান পাপ্পু, মো. রফিকুল ইসলাম, চেম্বারের সচিব মো. হারুন অর রশীদ, সহকারি সচিব তন্ময় বণিক, শীতার্ত উপকারভোগীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক চান মাহবুবুল… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে টপ সয়েল কাটার ভেকু জব্দ করলো উপজেলা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads