ads

মঙ্গলবার , ১৬ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

খবর টি পড়েছেন : ৪৭০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলীকে ৩ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। ১৫ জানুয়ারি সোমবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র বিচারক ইকবাল মাহমুদ ওই আদেশ দেন।

Shamol Bangla Ads

এর আগে গত ২ জানুয়ারি সদর উপজেলার হরিণধরা জংগলদি এলাকায় ভোটবিরোধী লিফলেট বিতরণের সময় শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীসহ মোট ৭ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সবাইকে আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওইদিন ঘটনার সময় ককটেল ছোড়া হয় এবং পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ নিয়ে পুলিশ বাদী হয়ে শেরপুর সদয় থানায় পুলিশ অ্যাসল্টের মামলা দায়ের করে এবং অধিকতর তদন্তের জন্য আদালতের কাছে ১০ দিন রিমান্ড চেয়ে হযরত আলীকে আদালতে হাজির করে।

Shamol Bangla Ads

সোমবার রিমান্ড শুনানি শেষে আদালত এই আদেশ দেন। মঙ্গলবার থেকে আগামী ৭ দিনের মধ্যে যেকোনো ৩ দিন পুলিশ জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে উপজেলা পরিষদ নির্বাচনের প্রাক নির্বাচনী হাওয়া পরবর্তী সংবাদ শ্রীবরদীতে নবনির্বাচিত সংসদ সদস্য এডিএম শহিদুলের সাথে উপজেলা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads