ads

রবিবার , ১৪ জানুয়ারি ২০২৪ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে চাঁদা না দেয়ায় দুই অটোরিক্সাচালকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-মানববন্ধন

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
জানুয়ারি ১৪, ২০২৪ ২:১০ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে দুই অটোরিক্সাচালকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়রি রবিবার দুপুরে হামলাকারী ও চাঁদাবাজদের দ্রুত গ্রেফতারের দাবিতে পৌর শহরের চার রাস্তা মোড়ে বিক্ষোভ মিছিল শেষে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

অটোরিক্সাচালকদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে অবৈধভাবে চাঁদা আদায় বন্ধের দাবি জানিয়ে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগের পৌর শাখার আহবায়ক মো,রুবেল মিয়াসহ অটোরিক্সা চালকরা।

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি বৃহস্পতিবার অটোরিক্সা চালক শাজাহান ও আকরাম হোসেনের সাথে পৌর শহরের বাসস্ট্যান্ডে বিল্লাল হোসেনের সাথে চাঁদা নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে অটোরিক্সার চাবি কেড়ে নিলে বিল্লাল হোসেন তাদের ওপর হামলা করে। এতে গুরুতর আহত হয় ওই দুই অটোরিক্সাচালক।

Shamol Bangla Ads

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আকরাম হোসেনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আহতরা এখনো চিকিৎসাধীন।

Need Ads