ads

শুক্রবার , ১২ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ৫ শতাধিক শীতার্ত মানুষ পেলেন উষ্ণতার ছোঁয়া

খবর টি পড়েছেন : ৪৮৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার ৫ শতাধিক শীতার্ত মানুষকে একটু উষ্ণতার ছোঁয়া দিতে পাশে এসে দাঁড়িয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’। ১২ জানুয়ারি শুক্রবার বিকেলে উপজেলা সদরের উত্তরণ পাবলিক স্কুল চত্বরে আনুষ্ঠানিকভাবে ওইসব কম্বল তুলে দেন প্রধান অতিথি পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।
আমেরিকার নিউজার্সিতে অবস্থিত একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্রধান গবেষক প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় ৪০০ ও জেলা পুলিশের পক্ষ থেকে শতাধিক কম্বল বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনির। ওইসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. আরাফাতুল ইসলাম, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, উত্তরণ পাবলিক স্কুলের পরিচালক হারুন অর রশিদ, সিনিয়র সাংবাদিক হাকাম হীরা, শেরপুর ইয়্যুথ রির্পোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হাসান রাব্বী, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা প্রমুখ।
কম্বল পেয়ে নুরেজা বেগম বলেন, ‘আমি তো চোখে ভালো দেখতে পাই না। তাই অন্যদের মতো কাজ করতে সমস্যা হয়। ছেলের সংসারে খাওয়া-দাওয়া করি। ছেলের আয় দিয়ে সংসার চালানো কষ্ট হয়ে যায়। এর মধ্যে শীতের কাপড় কেনা কষ্টকর। আজকে একটা কম্বল পাইলাম। এটা দিয়ে শীতটা কাটাতে পারব। আমার মতো আরো অনেক গরিব মানুষ কম্বল পাইছে। যারা কম্বল দিল, আল্লাহ তাদের ভালো করুক।
ভয়েস অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির বলেন, আমরা মানুষের বিপদে আপদে পাশে থেকে কাজ করে যাচ্ছি। আমাদের সেবামূলক কার্যক্রম চলমান থাকবে ইনশাল্লাহ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে মেয়রের কম্বল উপহার পেলেন ৮৮০ জন শীতার্ত… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে চাঁদা না দেয়ায় দুই অটোরিক্সাচালকের ওপর হামলার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads