ads

শনিবার , ৬ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভোটকেন্দ্রের স্টোররুমে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

খবর টি পড়েছেন : ৭১২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুর সদর উপজেলার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের স্টোররুমে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ ৬ জানুয়ারি শনিবার সকালে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ছয়টার দিকে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভোটকেন্দ্র  মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টোররুম থেকে আগুন বের হতে দেখেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিদ্যালয়ের স্টোররুমে রাখা কয়েকটি বেঞ্চ পুড়ে যায়।

মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহ কামাল বলেন, আমরা বিদ্যালয়ের পাশেই মসজিদে নামাজ পড়ছিলাম। তখন আগুন আগুন চিৎকার শুনে বের হয়ে দেখি বিদ্যালয়ের স্টোররুমে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিভিয়েছে।

Shamol Bangla Ads

শেরপুর ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক জানান, ভোর ছয়টার একটু পরে আগুনের খবর পেয়ে পুলিশ নিয়ে আমরা মির্জাপুর সরকার প্রাথমিক বিদ্যালয়ে যাই। বিদ্যালয়ে পৌঁছে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। এজন্য আগুন একটি কক্ষের বাইরে ছড়াতে পারেনি।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি নাশকতা কিনা আমরা খতিয়ে দেখছি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুরে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা… পরবর্তী সংবাদ শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে গেল নির্বাচনী সরঞ্জাম ॥ শান্তিপূর্ণ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads