ads

শুক্রবার , ৫ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুরে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা ব্রিফিং

খবর টি পড়েছেন : ৭২৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুর জেলায় আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে নির্বাচনকালীন দায়িত্ব পালন ও আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ সংক্রান্তে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

৫ জানুয়ারি শুক্রবার শহরের পুলিশ লাইন্স মাঠে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশ্যে নির্বাচন সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।

ওইসময় তিনি নির্বাচনে ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার লক্ষ্যে নির্বাচনী ডিউটিতে নিয়োজিত উপস্থিত সকলকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ করণীয় বর্জনীয় সংক্রান্তে বিভিন্ন দিক-নিদের্শনা প্রদান করেন।

Shamol Bangla Ads

ব্রিফিং প্যারেডে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. দিদারুল ইসলামসহ শেরপুর জেলার পাঁচ থানার অফিসার ইনচার্জ ও জেলা পুলিশ ও পুলিশের বিভিন্ন ইউনিটে হতে আগত বিভিন্ন পদমর্যাদা পুলিশ সদস্য ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পরবর্তী সংবাদ শেরপুরে ভোটকেন্দ্রের স্টোররুমে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads