ads

বুধবার , ৩ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর-২ আসনে জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা

খবর টি পড়েছেন : ৬৯৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা। প্রার্থীরা হাটবাজারে ভোট চাওয়া থেকে শুরু করে নির্বাচনী জনসভায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে করছেন ভোট প্রার্থনা। দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি।

Shamol Bangla Ads

এ আসন থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নৌকার প্রতীকের হেভিওয়েট প্রার্থী সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরীর সাথে নির্বাচনে লড়ছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মুহাম্মদ সাঈদ আঙ্গুর। তিনিও নির্বাচনী মাঠের অলিগলি চষে বেড়াচ্ছেন। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। জয়ী হওয়ার ব্যাপারেও তিনি যথেষ্ট আশাবাদী বলে জানিয়েছেন।

তিনি বলেন, আমি জয়ী হলে এলাকার সব ধরনের উন্নয়নে অবদান রাখব। মসজিদ-মাদ্রাসা, স্কুল-কলেজের উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি করব। দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙব। আমার সব ওয়াদা আমি পূরণ করব।

Shamol Bangla Ads

এদিকে নৌকা প্রতীকের প্রার্থী বেগম মতিয়া চৌধুরী প্রতিটি ইউনিয়নে নির্বাচনী পথসভা করে সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে ভোট প্রার্থনা করছেন। তিনি বলছেন, কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থীই খাটো নয়। সবাইকে সমান গুরুত্ব দিয়েই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি… পরবর্তী সংবাদ শেরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও নির্বাচনী ইশতেহার ঘোষণা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads