ads

বৃহস্পতিবার , ২৮ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে যুবক নিহত

খবর টি পড়েছেন : ৫১৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মাসুদ (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। ওই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। ২৭ ডিসেম্বর বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নন্নী মাঠখোলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। মাসুদ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের কাটাখালি এলাকার শফিকুল ইসলামের ছেলে।

Shamol Bangla Ads

ওই ঘটনায় আহত অন্য দুই যুবক একই গ্রামের আব্দুল হালিমের ছেলে আকাব্বর আলী (২২) ও নন্নী পূর্বপাড়া গ্রামের শামছুল হকের ছেলে ইউনুছ আলীকে (২২) গুরুতর আহত দুই জনকে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জনপ্রতিনিধি ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত সাড়ে আটটার দিকে মাসুদ তার দুই বন্ধু আকাব্বর ও ইউনুছকে নিয়ে মোটরসাইকেলযোগে উপজেলার নন্নী থেকে পার্শ্ববর্তী তিনানী এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে নন্নী মাঠখোলা এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী তিনজনই গুরুতর আহত হয়।

Shamol Bangla Ads

এসময় স্থানীয়রা উদ্ধার করে আহতদের শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন। পরে রাতেই আহত অপর দুইজনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট নন্নী পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন বলেন, দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। আহত অপর দুইজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া বলেন, এ ঘটনায় নিহত মাসুদের চাচা আলামিন বাদী হয়ে আজ বৃহস্পতিবার দুপুরে মামলা করেছে। আহত অন্য দুই যুবক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আজ শেরপুরসহ ৬ জেলার জনসভায় অংশ নেবেন শেখ… পরবর্তী সংবাদ শেরপুরে আ’লীগ কার্যালয়ে স্বতন্ত্র সমর্থকদের হামলা, নৌকায় আগুন,…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads