ads

বুধবার , ২৭ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা ও আলোচনা সভা

খবর টি পড়েছেন : ৫৭৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‘সব ভয় জয় করে বৈশাখী টেলিভিশন ১৯ বছরে’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে বৈশাখী টেলিভিশনের প্রতিবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ২৭ ডিসেম্বর বুধবার দুপুরে জেলা প্রশাসনের তুলশীমালা ট্রেনিং সেন্টার কাম সম্মেলন কক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান। ওইসময় তিনি বলেন, বৈশাখী টেলিভিশন শুরু থেকেই নানা নান্দনিক অনুষ্ঠান উপস্থাপনের সুবাদে দর্শকপ্রিয়তা অর্জন করে আসছে। এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি বিপ্লব দে কেটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল ও সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন।

Shamol Bangla Ads

সাংবাদিক তারিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত, সিনিয়র সাংবাদিক জিএম আজফার বাবুল, দেবাশীষ সাহা রায়, আব্দুর রফিক মজিদ, মাসুদ হাসান বাদল, কাজী মাসুম, মারুফুর রহমান, প্রভাষক রফিকুল ইসলাম, গোলাম রব্বানী টিটুসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেফতারের… পরবর্তী সংবাদ শেরপুরে এবার নৌকার নির্বাচনী কেন্দ্র কেটে দিয়েছে দুর্বৃত্তরা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads