শেরপুরের নকলায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। ২৭ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন।
আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, ওসি (তদন্ত) শফিকুল ইসলাম, পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. ইসাহাক আলী, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হরিদাসী রাণী সাহা, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী ও মাজাহারুল আনোয়ার মহব্বত, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন ও মোশাররফ হোসেন সরকার প্রমুখ।

সভায় জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চলমান উন্নয়নমূলক কর্মকান্ড মানসম্পন্নভাবে সমাপ্ত করাসহ উপজেলায় গরুচুরিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়।




