ads

বুধবার , ২৭ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় পার্টি থেকে অব্যাহতির আদেশ প্রত্যাহারের দাবি শেরপুরের ইলিয়াছের

খবর টি পড়েছেন : ৭৩৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা, শেরপুর জেলা শাখার সভাপতি ও দলের সকল পদ-পদবী থেকে সদ্য অব্যাহতির আদেশ প্রত্যাহার ও পুনরায় দলে ফিরিয়ে নেওয়ার আহবান জানিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ইলিয়াছ উদ্দিন। তিনি ২৭ ডিসেম্বর বুধবার বিকেলে শহরের খরমপুরস্থ জেলা জাতীয় পার্টির কার্যালয়ে মতবিনিময়কালে ওই দাবি জানান।

Shamol Bangla Ads

তিনি বলেন, লাঙল প্রতীকে মনোনয়ন পেয়ে মনোনয়ন দাখিল করার পর তা ব্যাংক ঋণ খেলাপীর অভিযোগে বাতিল করা হলেও তিনি উচ্চ আদালতের নির্দেশে সেটি আবার ফেরত পেয়েছেন। তবে এর মধ্যেই গত ২৪ ডিসেম্বরের একটি সভাকে কেন্দ্র করে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। ওই সভাকে কেন্দ্র করে কেন্দ্রকে ভুল বুঝানো হয়েছে। অব্যাহতির বিষয় নিয়ে ইতোমধ্যে কেন্দ্রীয় নেতাদের অবগত করেছি। দলের চেয়ারম্যানের সাথেও এ বিষয়ে কথা বলবো। যে কারণে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে তা কোনটাই আমার দ্বারা হয়নি। শেরপুর জেলা জাতীয় পার্টির নতুন সাধারণ সম্পাদক মাহমুদুল হক মনি কেন্দ্রে ভুল বুঝিয়ে এটা করেছেন। শেরপুরের জাতীয় পার্টির নেতারা ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছেন। তারা এ অব্যাহতি মেনে নিতে পারছেন না। আমার ৪০ বছরের রাজনৈতিক জীবনে দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি। দলকে ভালোবেসে শেরপুরের জাতীয় পার্টিকে শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছি। শেরপুরে জাতীয় পার্টি মানেই ইলিয়াছ উদ্দিন। তবে জেলা জাপার সাধারণ সম্পাদক হঠাৎ করে উড়ে এসে দলকে ভাঙ্গনের লক্ষ্যে কাজ করছেন। তিনি লাঙ্গলের নির্বাচন করছেন, কিন্তু দলের কোন নেতার সাথে তার সমন্বয় নেই। কাউকে ডাকছেনও না তিনি।

তিনি দাবি করেন, গত মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির প্যাডে দেওয়া অব্যহতিপত্র প্রকাশের পর তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তাই তিনি অবিলম্বে জেলা জাতীয় পার্টির সভাপতির স্ব-পদে বহালসহ দলীয় কর্মকাণ্ড চালিয়ে যেতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন।

Shamol Bangla Ads

অপরদিকে জাতীয় পার্টির সহ-সভাপতিকে ভারপ্রাপ্ত সভাপতি করে রাতে শহরের চাপাতলীতে জেলা কমিটির মিটিং ডেকেছেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুল হক মনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে এবার নৌকার নির্বাচনী কেন্দ্র কেটে দিয়েছে দুর্বৃত্তরা পরবর্তী সংবাদ নকলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads