ads

মঙ্গলবার , ২৬ ডিসেম্বর ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে সেচপাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
ডিসেম্বর ২৬, ২০২৩ ৮:০১ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে সেচপাম্পের সুইচ দিতে দিয়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোসাইন মিয়া (৬০) নামে এক কৃষক মারা গেছেন।

Shamol Bangla Ads

২৬ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার রাণীশিমুল ইউনিয়নের পশ্চিম বিলভরট গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত হোসাইন মিয়া স্থানীয় মৃত আব্দুল মান্নানের ছেলে ও ৪ সন্তানের জনক।

স্থানীয় ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কৃষক হোসাইন নিজ বাড়িতে বিদ্যুৎচালিত সেচ পাম্পে সুইচ দিতে গেলে বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী জানান, ওই ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads