ads

সোমবার , ২৫ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নৌকার নির্বাচনী কেন্দ্রে আগুন

খবর টি পড়েছেন : ১,১৮৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিকের নৌকা প্রতীকের একটি নির্বাচনী কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২৪ ডিসেম্বর রবিবার দিবাগত রাতে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের খামারপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। এতে ওই কেন্দ্রের সামিয়ানার কিছু অংশ ও নৌকা প্রতীকের কিছু পোস্টার ভস্মিভূত হয়েছে।

Shamol Bangla Ads

সোমবার সকালে খবর পেয়ে পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)সহ উর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুর-১ (সদর) আসনের পাকুড়িয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নৌকা প্রতীকের প্রার্থী হুইপ আতিউর রহমান আতিকের নির্বাচনী কেন্দ্র খোলা হয়। এসব কেন্দ্রের মধ্যে পাকুড়িয়া খামারপাড়া মজিবুর ড্রাইভারের বাড়ির সম্মুখের কেন্দ্রটি রাত ২টা পর্যন্ত অক্ষত থাকলেও সোমবার সকালে ওই কেন্দ্রের বেশকিছু পোস্টার ও প্যান্ডেলের সামিয়ানার কিছু অংশ পোড়ানো অবস্থায় পাওয়া যায়। স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা ওই কাজটি করেছে। তবে ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পাকুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. শরিফ আহাম্মেদ শুভর অভিযোগ, প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর লোকজনরা ওই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি রুজু হয়েছে। তবে প্রাথমিক তদন্তে ঘটনাটি দুর্ঘটনাজনিত বলে মনে করা হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় খাল খননের উদ্যোগের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে নানা আয়োজনে বড় দিন উদযাপিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads