ads

সোমবার , ২৫ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে নানা আয়োজনে বড় দিন উদযাপিত

খবর টি পড়েছেন : ৬৫৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশ ও জাতির মঙ্গল কামনায় শেরপুরের নালিতাবাড়ীতে নানা আয়োজনে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব বড় দিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ২৫ ডিসেম্বর সোমবার সকালে উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের বারমারী সাধু লিওর খ্রিষ্টধর্ম পল্লীতে নানা কর্মসূচী পালিত হয়। এর আগে রবিবার রাতে যিশুর জন্ম তিথিতে বিশেষ প্রার্থনা করেন খ্রিষ্টভক্তরা।

Shamol Bangla Ads

বড় দিনের কর্মসূচীর মধ্যে সকালে গীর্জায় মহাখ্রিষ্টযাগ উৎসর্গ করা হয়। খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ধর্মপল্লীর পালপুরোহিত রেভারেন্ড ফাদার তরুণ বনোয়ারী ও রেভারেন্ড ফাদার প্রদীপ ম্রং। পরে সকাল ১১ টায় বড় দিনের কেক কাটেন শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম। পরে বিভিন্ন গ্রামের খ্রিষ্টভক্তদের অংশ গ্রহনে সংকীর্তন অনুষ্ঠিত হয়। পরে দিনব্যাপি বাড়ি বাড়ি চলে প্রীতি ও সামাজিকভোজ।

সংকীর্তন অনুষ্ঠানে পালপুরোহিত রেভারেন্ড ফাদার তরুণ বনোয়ারীর সভাপতিত্বে মুঠোফোনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল, ওসি মনিরুল আলম ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, নালিতাবাড়ী হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সরকার, ট্রাইবাল চেয়ারম্যান মি. কোপেন্দ্র নকরেক, বারমারী প্যারিস কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট সুচিত্রা চিছাম প্রমুখ।

এদিকে বড় দিন উদযাপন উপলক্ষে বারমারী মিশন এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এসময় পুলিশ, র‍্যাব, বিজিবি ও গ্রাম পুলিশরা টহল দেন।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নৌকার নির্বাচনী কেন্দ্রে আগুন পরবর্তী সংবাদ শেরপুরে আ’লীগের স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দেওয়ায় জেলা জাপার…

সর্বশেষ - অন্যান্য

Shamol Bangla Ads