ads

শনিবার , ১৬ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মহান বিজয় দিবসে জেলা আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

খবর টি পড়েছেন : ৭৪৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মহান বিজয় দিবস উপলক্ষে শেরপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে পতাকা উত্তোলন, শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

১৬ ডিসেম্বর শনিবার সকালে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিকের নেতৃত্বে শহরের চকবাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক, সাবেক সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম প্রমুখ।

Shamol Bangla Ads

ওইসময় জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, সম্পাদকমণ্ডলীর সাবেক সদস্য এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, আনিসুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল হামিদ, আলহাজ্ব মো. দুলাল উদ্দিন, শামীম হোসেন, বিনয় কুমার সাহা, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান ফাতেমা, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ডা. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শোয়েব হাসান শাকিল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নানা আয়োজনে পালিত হচ্ছে মহান বিজয় দিবস পরবর্তী সংবাদ শ্রীবরদীতে বিজয় দিবসে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads