ads

বৃহস্পতিবার , ১৪ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বন্য হাতির তাড়া খেয়ে বৃদ্ধের মৃত্যু

খবর টি পড়েছেন : ৬৫৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:
শেরপুরের শ্রীবরদীতে বন্যহাতি দেখতে গিয়ে হাতির তাড়া খেয়ে আলহাজ্ব মো. আব্দুল হামিদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বন্যহাতির তাড়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে মারা যায়। ১৩ ডিসেম্বর বুধবার রাতে উপজেলার সীমান্তের ঝুলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা আলহাজ্ব মো. আব্দুল হামিদ (৭০) সদর উপজেলার বাকারকান্দা এলাকার বাসিন্দা।
বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সদর উপজেলার এক বৃদ্ধ শ্রীবরদী উপজেলার সীমান্ত এলাকা কর্ণঝোড়া জামে মসজিদে তাবলীগ জামায়াতে এসেছিলেন। সন্ধ্যায় মসজিদের কাছেই হাতি লোকালয়ে এলে জামায়াতের লোকসহ স্থানীয়রা হাতি দেখতে যান।
ওইসময় স্থানীয়রা বন্য হাতিকে উত্ত্যক্ত করলে হাতির দল তাদের তাড়া করে। এতে উপস্থিত সবাই দৌড়ে পালিয়ে গেলেও বৃদ্ধ আব্দুল হামিদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী বলেন,  এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও… পরবর্তী সংবাদ শেরপুরে বিজয় দিবস উপলক্ষে নৃ ফাউন্ডেশনের উদ্যোগে সহায়তা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads