ads

মঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

খবর টি পড়েছেন : ৭০১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ১২ ডিসেম্বর মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন অফিস ও শেরপুর পৌরসভার আয়োজনে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে শিশুদের ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ওই ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

Shamol Bangla Ads

ক্যাম্পেইন উদ্বোধনকালে শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. জসিম উদ্দিন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. রায়হানুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, জেলা বিএমএ সভাপতি ডা. এমএ বারেক তোতা, জেলা সদর হাসপাতালের আরএমও ডা. খাইরুল কবীর সুমন, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, পৌরসভার ইপিআই সুপারভাইজার ফারুক আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে সারাদেশের ন্যায় শেরপুরেও জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। এ বছর জেলার সদর উপজেলাসহ ৫ উপজেলায় ৬-১১ মাস বয়সী ২৩ হাজার ৪০২ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৮৭ হাজার ২৬৯ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুলসহ মোট ২ লাখ ১০ হাজার ৬৭১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

Shamol Bangla Ads

এছাড়া শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় মায়েদের বিভিন্ন পরামর্শ প্রদান করা হবে। জেলায় ১ হাজার ৩৫৪টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ক্যাম্পেইন সফল করতে এসব কেন্দ্রে স্বাস্থ্য বিভাগের ৩৮৫ জন কর্মীর পাশাপাশি ২ হাজার ৭৭১ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভূমি সেবার মানোন্নয়ের লক্ষ্যে নালিতাবাড়ীতে অধিপরামর্শ সভা পরবর্তী সংবাদ শেরপুর-১ আসনে ভোটের মাঠে বাউল শিল্পী বারেক বৈদেশী

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads