ads

মঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০২৩ | ২৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর-১ আসনে ভোটের মাঠে বাউল শিল্পী বারেক বৈদেশী

জয়ন্ত দে, স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
ডিসেম্বর ১২, ২০২৩ ৩:১০ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে এবার কৃষক-শ্রমিক-জনতা লীগের মনোনীত প্রার্থী হয়ে ভোটের মাঠে নেমেছেন বিশিষ্ট বাউল শিল্পী বারেক বৈদেশী। রাজনীতির ময়দানে না থাকলেও হঠাৎ করে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ায় ভোটের হাওয়ায় তার নামটা নানাভাবেই উঠে আসছে।

Shamol Bangla Ads

শেরপুর শহরের দিঘারপাড় মহল্লার ক্ষুদ্র ব্যবসায়ী হাবিবুর রহমান খোকার ছেলে বারেক বৈদেশী ৫ সন্তানের জনক। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় ছোট থেকেই পিতার সাথে শ্রম বিলিয়ে সংসারের ঘানি টানার কারণে পড়াশোনা খুব একটা হয়ে উঠেনি। তবে গানের প্রতি ছিল তার প্রচণ্ড ঝোঁক। ওই অবস্থায় বেড়ে ওঠার পর শহরের নারায়ণপুর এলাকাস্থ রশিদা বিড়ির ফ্যাক্টরীতে প্রচারক হিসেবে চাকরি নিয়ে বিভিন্ন হাট-বাজারে প্রচার কার্য চালাতে চালাতে তার পরিচিতি বেড়ে উঠে। কালক্রমে একদিন সেই প্রচারকই হয়ে ওঠেন বাউলশিল্পী। প্রখ্যাত বাউল সঙ্গীতশিল্পী সুনীল কর্মকারের কাছে দীক্ষা নিয়ে তিনি এ জগতে প্রবেশের পর ক্রমেই তার পরিচিতি ও অবস্থান ছড়িয়ে পড়ে দেশজুড়ে। বর্তমানে তিনি বাংলাদেশ বাউল সমিতির যুগ্ম মহাসচিব।

পেশাগত শিল্পী হওয়ায় তিনি মমতাজ বেগম, কাজল রেখা, লতিফ সরকার, আবুল সরকার, শাহ আলম সরকার, আলেয়া বেগম, আকলিমা বেগম, লিপি সরকার ও মুক্তা সরকারসহ অনেকের সাথেই পালাগানে অংশ নিয়ে নিজের শ্রেষ্ঠত্বের সাক্ষর রেখেছেন। কখনও তার কল্পনায় ছিল না রাজনীতি ও নির্বাচনের মাঠে নামার। সম্প্রতি প্রখ্যাত সঙ্গীতশিল্পী নকুল চৌধুরী বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের নেতৃত্বাধীন কৃষক-শ্রমিক-জনতা লীগে যোগ দেওয়ায় তার ডাকে বারেক বৈদেশীও ওই দলে যোগ দেন। কেবল তাই নয়, নকুল চৌধুরী বরিশাল-২ আসন থেকে দলের মনোনয়নে প্রার্থী হওয়ায় তাকেও সিদ্ধান্ত নিতে হয় শেরপুর-১ (সদর) আসনে প্রার্থী হতে।

Shamol Bangla Ads

মঙ্গলবার দুপুরে বারেক বৈদেশীর সাথে কথা হলে তিনি জানান, পার্টির কাজে বাইরে আছি। নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার সাথে সাথে দলীয় নেতা-কর্মীসহ আমাদের শিল্পীসমাজকে সাথে নিয়ে মাঠে থাকব। সেইসাথে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে নিয়ে গামছা প্রতীকের সমাবেশ করার পরিকল্পনাও রয়েছে।

এ ব্যাপারে জেলা কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি সাংবাদিক জুবাইদুল ইসলাম বাবু বলেন, শেরপুর-১ ও শেরপুর-৩ আসনে আমাদের দলীয় প্রার্থী রয়েছেন। সদর আসনের প্রার্থী বারেক বৈদেশী একজন নন্দিত বাউলশিল্পী হওয়ায় পরিচিত মুখ। অন্য আসনে লড়ছেন জেলা শাখার সাধারণ সম্পাদক সুন্দর আলী। দলের দু’প্রার্থীকে নিয়েই আমরা নির্বাচনী মাঠে লড়াই চালিয়ে যাব।

Need Ads