শেরপুরে সংবাদপত্রের এজেন্ট ও সুমন সংবাদপত্র এজেন্সির প্রতিষ্ঠাতা আবু বক্কর সিদ্দিকের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। তিনি বি-ভাইরাসে আক্রান্ত হয়ে ২০০৭ সালের ১১ ডিসেম্বর সকালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালীন সময়ে তিনি পাঁচ ছেলে এক মেয়ে রেখে যান ।

এদিকে মরহুমের রূহের আত্মার মাগফিরাত কামনা করে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাদাপাড়ায় তার নিজ বাসভবনে ১১ ডিসেম্বর সোমবার বাদ এশা এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
তার সকল শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের কাছে দোয়া চেয়েছেন মরহুমের বড় ছেলে সাংবাদিক নাজমুল হোসাইন।









