ads

বুধবার , ৬ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীর গারো পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পল্লীতে পুনাকের কম্বল বিতরণ

খবর টি পড়েছেন : ৭৫৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের ক্ষুদ্র্র নৃ-গোষ্ঠীর ২ শতাধিক জনসাধারণের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। ১২ ডিসেম্বর বুধবার বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শেরপুরের পক্ষ থেকে ওইসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

এতে প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম। গারো পাহাড়ের ক্ষুদ্র্র নৃ- গোষ্ঠীর জনসাধারণ কম্বল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) শেরপুর জেলা সভাপতি সাবরিনা সুলতানা সানু। এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভূঁইয়া, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ শেরপুর জেলার সভাপতি দেবাশীষ ভট্রাচার্য প্রমুখ।

Shamol Bangla Ads

ওইসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. দিদারুল ইসলাম, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো কাইয়ুম খান সিদ্দিকী প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আচরণবিধি লঙ্ঘন : শেরপুরে শোকজের জবাব দিলেন হুইপ… পরবর্তী সংবাদ নালিতাবাড়ী মুক্ত দিবস আজ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads