ads

বুধবার , ৬ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আচরণবিধি লঙ্ঘন : শেরপুরে শোকজের জবাব দিলেন হুইপ আতিকসহ ৩ প্রার্থী

খবর টি পড়েছেন : ৩৫০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুর-১ (সদর) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শাও নোটিশের (শোকজ) জবাব দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হুইপ মো. আতিউর রহমান আতিক। ৬ ডিসেম্বর বুধবার দুপুরে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যুগ্ম জেলা জজ মাহমুদ আলী মুয়াদ-এর কার্যালয়ে হুইপ আতিক স্বশরীরে হাজির হয়ে লিখিত জবাব দাখিল করেছেন।

Shamol Bangla Ads

মোটরসাইকেল শোডাউন করে গণসংবর্ধনায় যোগদান এবং নির্বাচনী অধিক্ষেত্রের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণার করার কারণে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮’এর ৬ (ঘ), ৮ (ক), ১১ (খ) ও ১২ নং বিধি লঙ্ঘনের উল্লেখ করে মঙ্গলবার বিকেলে হুইপ আতিককে শোকজ করা হয়। জবারের জন্য বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সময় দেওয়া হলেও একদিনের মধ্যেই তিনি জবাব দাখিল করেন।

শোকজের জবাবে আচরণবিধি লঙ্খনের কোন ঘটনা ঘটেনি বলে হুইপ আতিক তার লিখিত বক্তব্যে উল্লেখ করেছেন বলে জানিয়েছেন আইনজীবী অ্যাডভেকেট রফিকুল ইসলাম আধার। মনোনয়ন পেয়ে নিজের গ্রামের বাড়ীতে বাবা-মা’র কবর জিয়ারত করার করাকালে এলাকার লোকজন স্বত:স্ফুর্তভাবে তাকে অভিবাদন জানিয়েছেন। তিনি কোন সংবর্ধনা কিংবা প্রচারণায় অংশ নেননি, তারপরও এসব বিষয়ে সতর্ক থাকবেন বলেও তিনি জবাবে উল্লেখ করেছেন।

Shamol Bangla Ads

এদিকে, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের দুই প্রার্থী আ’লীগ মনোনীত এডিএম শহীদুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী আ’লীগ নেতা এসএমএ ওয়ারেজ নাইমও নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের শোকজের জবাব দিয়েছেন। ওই নির্বাচনী এলাকার নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারি জজ নুরুল আমিন ভুইয়ার কার্যালয়ে ৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে নির্ধারিত সময়েল মধ্যে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদান করেছেন। তােেদর বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিল পরবর্তী ঝিনাইগাতী বাজারে শোডাউন, নির্বাচনী প্রচারণা ও সংবর্ধনা সভায় যোগদান করায় নির্বাচনী আচরণ বিধিমালা ২০০৮ এর ৬ (ঘ), ৮ (ক) ও ১২ ধারার বিধান লঙ্ঘনের জবাব চাওয়া হয়েছিলো।

শেরপুর-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের বেঞ্চ সহকারি আবু বকর প্রার্থীদের জবাব দাখিলের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জবাবে তারা অসাবধানতাবশত: ঘটনাটি ঘটেছে বলে উল্লেখ করে ক্ষমা প্রার্থনা করেছেন। জবাব দাখিলের ৩ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে উল্লেখ করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় স্বামী-স্ত্রীসহ গরুচোর চক্রের ৩ সদস্য আটক পরবর্তী সংবাদ ঝিনাইগাতীর গারো পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পল্লীতে পুনাকের কম্বল…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads