ads

শনিবার , ২ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সারা দেশে ওসি-ইউএনও বদলির নির্দেশ ইসির

খবর টি পড়েছেন : ৫৮৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সারা দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রদবদলের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন, এমন ইউএনও এবং ছয় মাসের বেশি দায়িত্বে রয়েছেন এমন ওসিদের বদল করে নির্বাচন আয়োজন করবে কমিশন।

Shamol Bangla Ads

পুলিশের উচ্চপর্যায়ের সূত্র বলছে, গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন থেকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি করার নির্দেশনা দিয়ে একটি চিঠি পুলিশ সদর দপ্তরে পৌঁছেছে। আগামীকাল শনিবার থেকে থানাগুলোর ওসি বদলির কার্যক্রম শুরু হতে পারে বলে দায়িত্বশীল পদে থাকা একাধিক পুলিশ কর্মকর্তা আজকের পত্রিকাকে জানিয়েছেন।

একই দিনে জনপ্রশাসন মন্ত্রণালয়কে পাঠানো আরেকটি চিঠিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) পর্যায়ক্রমে বদলি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

Shamol Bangla Ads

এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব ইউএনওর বর্তমান কর্মস্থলে এক বছরের অধিক চাকরিকাল সম্পন্ন হয়েছে, তাঁদের অন্য জেলায় বদলির প্রস্তাব ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘ওসি ও ইউএনওদের বদলির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে ডিসি-এসপিদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আগামীকাল শনিবার অনানুষ্ঠানিকভাবে কমিশন বসবে। সেখানে ডিসি-এসপিদের বদলি করা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।’

এ প্রসঙ্গে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘চিঠিটি এখনো আমি আনুষ্ঠানিকভাবে পাইনি। পেলে আগামী রোববার এ বিষয়ে সিদ্ধান্ত নেব। তফসিলের পর এখন আমরা নির্বাচন কমিশনের অধীন। ইসি যেভাবে সিদ্ধান্ত দেবে সে অনুযায়ী কাজ করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় পুরো বিশ্ব :… পরবর্তী সংবাদ দেশে জোরালো ভূমিকম্প অনুভূত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads