ads

বুধবার , ২৯ নভেম্বর ২০২৩ | ২৯ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
নভেম্বর ২৯, ২০২৩ ৬:১৭ অপরাহ্ণ

শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনের ৫ বারের সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী টানা ৭ম বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২৯ নভেম্বর বুধবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইলিশায় রিছিলের কাছে ওই মনোনয়ন পত্র জমা দেন তিনি।

Shamol Bangla Ads

এর আগে সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় শহীদ মিনার চত্বরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ওইসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী ও নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ বকুলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটনসহ নকলা ও নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের প্রায় ৫ হাজার নেতাকর্মী।

Shamol Bangla Ads

পরে দুপুরে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইলিশায় রিছিলের কাছে মনোনয়ন পত্র জমা দেন বেগম মতিয়া চৌধুরী৷ এর আগে মতিয়া চৌধুরী দলীয় নেতা-কমীদের নিয়ে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিনের কাছে মনোনয়নপত্র জমা দেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসনে মতিয়া চৌধুরীসহ ৯ জন আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। দলীয় মনোনয়ন ফরম জমা দেওয়া অপর ৫ ব্যক্তি হলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও শেরপুর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি চন্দন কুমার পাল, আওয়ামী লীগের কেন্দ্রীয় ক্রীড়া ও যুব উপকমিটির সদস্য নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব আবদুস সামাদ ফারুক; সড়ক ও মহাসড়ক বিভাগের সাবেক সচিব নজরুল ইসলাম নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান, ঢাকা মেডিকেলের সাবেক ডিন ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য ডা. সোহরাব আলী, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির প্রয়াত নেতা কৃষিবিদ বদিউজ্জামানের ছেলে রাগিব হাসান, জাতীয় পার্টির সাবেক নেত্রী রোজী সিদ্দিকী এবং নজরুল ইসলাম। পরে গত রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করে আওয়ামী লীগ। সেখানে শেরপুর-২ আসনে মতিয়া চৌধুরীর নাম ঘোষণা করা হয়।

তবে বুধবার পর্যন্ত মতিয়া চৌধুরী ছাড়া নির্বাচন অফিস থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন নজরুল ইসলাম ও সৈয়দ মুহাম্মদ সাঈদ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads