শেরপুরের ঝিনাইগাতীতে মহান বিজয় ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় মহান বিজয় ও শহিদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত ওই প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, ওসি (তদন্ত) আবুল কাশেম, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব সাহা, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা মহিলা আ’লীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমুখ।
সভায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধিসহ শিক্ষকও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




