ads

শনিবার , ২৫ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এর থেকে বড় কোনো শোক আমার আর আসবে না: পরীমণি

খবর টি পড়েছেন : ৫০৬
এর থেকে বড় কোনো শোক আমার আর আসবে না: পরীমণি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

২৪ নভেম্বর শুক্রবার মারা গেছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির নানাভাই শামসুল হক গাজী। রাত ২টা ১১ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেতরের অজানা কথা ভাগ করে নিলেন পরীমণি।

Shamol Bangla Ads

নানার কবরের পাশে বসে থাকা কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করেছেন পরীমণি। ক্যাপশনে লিখেছেন, ‘এই কবরস্থানে এখন তিনটা কবর। প্রথমটা আমার মায়ের। তারপর নানি আর এই যে আমার জানের মানুষটার কবর। নানু মরে যাওয়ার আগে নিজেকে আমার এতিম লাগে নাই কোনো দিন।’

মাত্র তিন বছর বয়সে মা হারানোর পর পিরোজপুরে নানা শামসুল হক গাজীর কাছেই বেড়ে ওঠেন পরীমণি। মা-বাবার স্নেহ পরীমণি তাঁর নানার কাছেই পেয়েছেন। পোস্টে পরী আরও লিখেছেন, ‘এই জীবনে আমার নানার মতন কেউ আমাকে ভালোবাসে নাই আর। যাঁরা আমাকে খুব কাছ থেকে চেনেন, তাঁরা সবাই জানেন এই মানুষটা আমার জন্য কী ছিল। আজ হয়তো এই পরিবারের সবার থেকে ভেঙে পড়ার কথা ছিল আমার। কিন্তু আমার নানা আমাকে সবার বটগাছ করে দিয়ে গেছে।’

Shamol Bangla Ads

পোস্টের শেষে পরীমণি লিখেছেন, ‘এর থেকে বড় কোনো শোক আমার আর আসবে না। যদি আসে, সব শোক সহ্য করার ক্ষমতা আল্লাহ আমাকে দেবেন, এটা আমার নানুর দোয়া। কত ভাগ্যে আমি আমার নানুর সঙ্গে তাঁর শেষ কলেমা পড়তে পেরেছি! আহা, নানুভাই কত সান্ত্বনায় রেখে গেল আমাকে। জীবন সুন্দর। মৃত্যু যে বড় সুন্দর!’

Need Ads
পূর্ববর্তী সংবাদ বছর শুরুতেই মুক্তি পাবে কুসুমের সিনেমা পরবর্তী সংবাদ ডিবি অফিস থেকে বেরিয়ে ক্ষমা চাইলেন তানজিন তিশা

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads