নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য কৃষিবিদ বদিউজ্জামান বাদশা’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে বিনামুল্যে ডায়াবেটিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতি ও বদিউজ্জামান বাদশা ফাউন্ডেশনের আয়োজনে ২২ নভেম্বর বুধবার দিনব্যাপী শহরের শহীদ মিনার চত্বরে বিনামূল্যে ওই ডায়াবেটিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে আয়োজনের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির সভাপতি হাকাম হীরা, সাধারন সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান, বদিউজ্জামান বাদশা ফাউন্ডেশনের চেয়ারম্যান রাগিব হাসান ভাষণ, নালিতাবাড়ী শহর ছাত্রলীগের সভাপতি তানভীর আহম্মেদ প্রমুখ।
এতে প্রায় তিনশতাধিক মানুষ বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা করান।

পরে বিকেলে বদিউজ্জামান বাদশা’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহরের আমবাগান এলাকা থেকে একটি শোক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে বদিউজ্জামান বাদশা স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়।









