ads

বৃহস্পতিবার , ২৩ নভেম্বর ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
নভেম্বর ২৩, ২০২৩ ৪:০৩ অপরাহ্ণ

‘নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা হয়েছে। ২৩ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন। স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম সরোওয়ার্দ্দী বাবু।

আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম (জিন্নাহ), পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, স্বাস্থ্য কর্মকর্তা (এমসিএইচএফপি) ডা. রাশেদুজ্জামান রাতুল, উপজেলা সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্নিজ ফাতেমা, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক জিয়াউল আলম, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন আহমেদ ও শফিউল আলম লাভলু প্রমুখ।

Shamol Bangla Ads

সভায় ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারি ও স্বেচ্ছসেবী এবং স্থানীয় সাংবাদিকগণ অংশ নেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads