‘নতুন প্রজন্মের প্রতিটি ভোট মুক্তিযুদ্ধের পক্ষে হোক। হাতুড়ি মার্কার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন’- এমন স্লোগানে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে নির্বাচনী শোভাযাত্রা করেছে ১৪ দল সমর্থিত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি,শেরপুর জেলা শাখা। ২৩ নভেম্বর বৃহস্পতিবার দিনব্যাপি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ওই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

দুপুরে পৌরশহরের আড়াইআনী বাজারস্থ জেবা প্লাজার ওয়ার্কার্স পার্টির কার্যালয় থেকে নৌকা মার্কার সমর্থনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন শেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা। ওই শোভাযাত্রায় অংশগ্রহন করেন ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলার শাখার সদস্য হুমায়ুন কবির মুজিব, আব্দুল কাদির, উম্মে কুলসুম, খালেদা বেগম, কাজলী বেগম, আলমাছ শেখ, আব্দুস সোবহান জেলা যুবমৈত্রির আহ্বায়ক রাজু আহমেদসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।
পরে শোভাযাত্রা বহরের নেতাকর্মীরা মোটরসাইকেল, মাইক্রোবাস ও মিনি ট্রাকযোগে নালিতাবাড়ী উপজেলার নালিতাবাড়ী ইউনিয়ন, রুপনারায়নকুড়া ইউনিয়ন যোগানিয়া ও বাঘবের ইউনিয়ন পরিভ্রমন করেন। পরে ওই নির্বাচনী শোভাযাত্রাটি নকলা উপজেলার উপজেলার উরফা ইউনিয়ন, পাঠাকাটা ইউনিয়ন, নকলা সদর ইউনিয়ন ও বারমাইস্যা এলাকা পরিভ্রমন করে বিকেলে নালিতাবাড়ীতে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
ওইসময় নেতাকর্মীরা বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ১৪ দলের মনোনিত নৌকা প্রতিকের প্রার্থীর জয়ের লক্ষে বিভিন্ন স্লোগান দেন।









