ads

বৃহস্পতিবার , ২৩ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধন

খবর টি পড়েছেন : ৭৬৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সারাদেশের ন্যায় শেরপুরেও চলতি আমন ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। ২৩ নভেম্বর বৃহস্পতিবার সকালে খাদ্য মন্ত্রণালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ওই সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন প্রধান অতিথি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

Shamol Bangla Ads

ওইসময় শেরপুর জেলা প্রশাসনের কার্যালয়ের হলরুমে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা খাদ্য বিভাগের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা এলএসডি-১ মো. মিজানুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সুকল্প দাস, জেলা খাদ্য সংগ্রহ বিভাগের সদস্য ফখরুল মজিদ খোকন, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ জেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি আমন ধান-চাল সংগ্রহ অভিযানে ৩০ টাকা কেজি দরে ৩ হাজার ৩২৩ মেট্টিক টন ধান এবং ৪৪ টাকা কেজি দরে ৭ হাজার ৯৮ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাল সংগ্রহের জন্য জেলায় চুক্তিযোগ্য মিল রয়েছে ১০০টি। জেলায় কৃষকের অ্যাপের মাধ্যমে এবার ধান ক্রয়ের আবেদন পড়েছে ৩২৭ জন কৃষকের। তবে জেলায় অ্যাপ ব্যবহারকারী কৃষকের নিবন্ধন করা হয়েছে ২২ হাজার ৫৩৯ জনের।

Shamol Bangla Ads

জেলায় এবার আমন ধানের সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে ৪ লাখ ২৩ হাজার ৯৯৮ মেট্টিক টন। ২৩ নভেম্বর থেকে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ওয়ার্কার্স পার্টির নির্বাচনী শোভাযাত্রা অনুষ্ঠিত

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads