ads

মঙ্গলবার , ১৪ নভেম্বর ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে পুরস্কার বিতরণ ও প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
নভেম্বর ১৪, ২০২৩ ৭:৪৮ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী উপজেলা পর্যায়ে বাংলা ও ইংরেজি বিষয়ে পঠন দক্ষতা এবং গণিত বিষয়ের মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে ওই সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ।

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম।

Shamol Bangla Ads

প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ও মোশারফ হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, সাবেক উপজেলা কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো আমিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা এমএ মতিন, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন প্রমুখ।

বক্তারা শিক্ষার মানন্নোয়নে নানা দিক তুলে ধরেন। পরে বাংলা ও ইংরেজি বিষয়ে পঠন দক্ষতা এবং গণিত বিষয়ে মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Need Ads