ads

মঙ্গলবার , ১৪ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কুতথ্য প্রতিরোধ সংক্রান্ত গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৫১৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নির্বাচন এলেই বাড়ে সাইবার বুলিং

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং বাড়ছে। নির্বাচন এলেই সবার মধ্যে এ নিয়ে আতংক কাজ করে। শিশুদের মনেও গুজব বিষবাস্প ছড়াচ্ছে। সবাইকে সাইবার বুলিং, কুতথ্য, গুজব নিয়ে সতর্ক থাকতে হবে। ১৪ নভেম্বর মঙ্গলবার শেরপুরের হোটেল আয়সার ইন কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। এতে ‘সমাজে কুতথ্য ও নাগরিকদের করণীয়’ শীর্ষক ধারণাপত্র উপস্থাপন করেন শিক্ষক আবুল কালাম আজাদ। দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি)।

Shamol Bangla Ads

গোলটেবিল আলোচনায় বক্তারা আরও বলেন, সমাজে শিশুদের মনে বিষবাস্প প্রবেশ করানো হচ্ছে। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা এ কারণেই বাড়ছে। বিশেষ করে ঘৃণাত্মক মন্তব্য, সাম্প্রদায়িকতা বা অন্যান্য যেসব ভায়োলেশন হয়, সেগুলো প্রতিরোধে এখনই সচেতন না হলে সংখ্যালঘু সম্প্রদায় আরো ঝুকিতে পড়তে পারে বলে আশংকা প্রকাশ করেন তারা।

নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুরের আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অতিথি হিসেবে আলোচনায় উপস্থিত ছিলেন শেরপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল্লাহ, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুল কাদির ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা।

Shamol Bangla Ads

এছাড়া আরও আলোচনায় অংশ নেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আসলাম খান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শরিফুর রহমান, নারী উদ্যোক্তা আইরীন পারভীন, তথ্য-প্রযুক্তি গবেষক সিয়াম সারোয়ার জামিল। এছাড়াও বিতার্কিক এসএম ইমতিয়াজ চৌধুরী, সাংবাদিক সঞ্জিব চন্দ বিল্টু, কবি রফিক মজিদ, হাকিম বাবুল, সিপিবি নেতা সোলায়মান আহমেদ, শিক্ষক এসএম আবু হান্নান, আদিবাসী নেতা সুমন্ত বর্মন প্রমুখ বক্তব্য রাখেন।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কুতথ্য ও গুজব সংক্রান্ত বিষয়ে সচেতনতা সৃষ্টি, সাইবার বুলিং প্রতিরোধ ও ফ্যাক্ট চেকিং সংক্রান্ত দক্ষতা বাড়াতে আইইডি’র উদ্যোগে ২০ জন তরুণ-তরুনীকে নিয়ে দিনব্যাপী এক কর্মশালা করা হয়েছে। এছাড়া কর্মশালা উত্তর শতাধিক তরুণ-তরুনীকে নিয়ে এ সংক্রান্ত ক্যাম্পেইন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে পুরস্কার বিতরণ ও প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয়… পরবর্তী সংবাদ শেরপুরে আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads