ads

মঙ্গলবার , ১৪ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

খবর টি পড়েছেন : ৫৪৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‘ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৪ নভেম্বর মঙ্গলবার সকালে শেরপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে এবং অরবিস, বিএনএসবি ও অরিয়নের সহযোগিতায় এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডায়াবেটিস হাসপাতালে গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

র‌্যালি শেষে ডায়াবেটিক হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। ওইসময় তিনি বলেন, যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন, তারা নিয়মিত সুগারের লেভেল দেখুন। নিয়ম মেনে ওষুধ খান। সারাদিনে অন্তত ঘণ্টাখানেক সময় হাঁটার জন্য চেষ্টা করুন। এতে ওজন নিয়ন্ত্রণে থাকবে। এখনই ধূমপান এবং মদ্যপান বর্জন করুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন ঠান্ডুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. তমিজ কুমার ভুমি, ডা. দেবশ্রী পাল, ডা. কায়সার আজাদ প্রমুখ।

Shamol Bangla Ads

ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট শক্তিপদ পাল, রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আল আমিন রাজু, সমাজকর্মী তাহমিনা জলিসহ ডায়াবেটিক সমিতির কর্মকর্তা-সদস্য ও ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধিগণ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি পদে আরও ১ বছর… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ৭০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads