ads

মঙ্গলবার , ১৪ নভেম্বর ২০২৩ | ২৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ৭০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
নভেম্বর ১৪, ২০২৩ ২:৪৭ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে ৭০ বোতল ভারতীয় মদসহ মঞ্জুরুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার নয়ানিকান্দা গরুহাটি এলাকা থেকে তাকে মদসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার মঞ্জুরুল শেরপুর সদর উপজেলার লছমনপুর এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর পৌণে ১২টার দিকে নালিতাবাড়ী উপজেলার নয়ানিকান্দা গরুহাটি এলাকায় থানা পুলিশের একটি দল চেকপোস্ট ডিউটি করছিল।

ওইসময় সিএনজিযোগে পরিবহনকালে রয়েল স্ট্যাজ ব্র্যান্ডের ৭৫০ মিলির ৪৬ বোতল ও রয়েল চ্যালেঞ্জার ব্র্যান্ডের ৭৫০ মিলির ২৪ বোতলসহ মোট ৭০ বোতল ভারতীয় মদসহ মঞ্জুরুল ইসলামকে আটক করে পুলিশ।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads