ads

সোমবার , ১৩ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর প্রেসক্লাবের নবসজ্জিত ভবনের উদ্বোধন

খবর টি পড়েছেন : ৬৯১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

 শেখ হাসিনার সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করছে : হুইপ আতিক

ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাবের নবসজ্জিত ভবনের উদ্বোধন করা হয়েছে। ১৩ নভেম্বর সোমবার দুপুরে শহরের মাধবপুর এলাকায় নবসজ্জিত ওই প্রেসক্লাব ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ, বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, শেখ হাসিনার সরকার গণমাধ্যমবান্ধব সরকার। এজন্য সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করছে। তাদের নানাভাবে সহযোগিতা নিচ্ছে। আগামী দিনে নতুন জায়গায় প্রেসক্লাবের নতুন ভবন প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, সাংবাদিকদের সত্য বলার ও লেখার সাহস থাকতে হবে। সাদাকে সাদা ও কালোকে কালোই বলতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন, এ নির্বাচনে বিএনপির সাথেই মোকাবেলা করতে চাই। বিএনপি নির্বাচনে এলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুুষ্ঠু নির্বাচনে অংশ নিতে চাই। তিনি প্রেসক্লাবের উন্নয়নে ইতোমধ্যে ২ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন বলে ঘোষণা দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি শরিফুর রহমান, সহ-সভাপতি আছাদুজ্জামান মোরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত প্রমুখ।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সাবেক সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল ও সঞ্জীব চন্দ বিল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক আবীর, সাংগঠনিক সম্পাদক সোহেল রানাসহ নির্বাহী পরিষদ, সাধারণ পরিষদসহ জেলায় কর্মরত অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জামালপুরে সড়ক দুর্ঘটনায় আহত প্রবীণ সাংবাদিক মোস্তফা বাবুল… পরবর্তী সংবাদ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি পদে আরও ১ বছর…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads