ads

সোমবার , ১৩ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গুজব প্রতিরোধে সামাজিক যোগাযোগ মাধ্যমের এডমিনদের সাথে পুলিশের মতবিনিময় সভা

খবর টি পড়েছেন : ৭৬৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুর জেলা পুলিশের উদ্যোগে জেলা থেকে পরিচালিত বিভিন্ন ফেসবুক পেইজ ও গ্রুপ এডমিনদের নিয়ে ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও ভুল তথ্য উপস্থাপন প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

১৩ নভেম্বর সোমবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম।

ওইসময় পুলিশ সুপার মোনালিসা বেগম বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফেসবুক গ্রুপে গুজব ও ভুল তথ্য ছড়ানো, ধর্মীয় অনুভূতিতে আঘাত, রাষ্ট্র ও সরকার বিরোধী প্রচারনা, সাইবার বুলিং, নাশকতা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রচেষ্টা প্রতিরোধে করে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

Shamol Bangla Ads

সভায় সদ্য পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শেরপুর জেলা সোশ্যাল মিডিয়া এডমিন এ্যাসোসিয়েশনের সমন্বয়ক ইমরান হাসান রাব্বীসহ জেলার বিভিন্ন সোশ্যাল মিডিয়া এডমিনগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে দিনব্যাপী ক্যাম্পেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত পরবর্তী সংবাদ জামালপুরে সড়ক দুর্ঘটনায় আহত প্রবীণ সাংবাদিক মোস্তফা বাবুল…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads