ads

মঙ্গলবার , ৭ নভেম্বর ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে শ্রমিক লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
নভেম্বর ৭, ২০২৩ ১২:২৭ অপরাহ্ণ

বিএনপি-জামায়াতে ইসলামীর ডাকা অবরোধের প্রতিবাদে শেরপুরের শ্রীবরদীতে সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁনের নির্দেশে শ্রমিক লীগের উদ্যোগে বিক্ষোভ ও শান্তির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর সোমবার বিকেলে উপজেলা শ্রমিক লীগের আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সমাবেশের আগে চৌরাস্তা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের চৌরাস্তা মোড়ের শহীদ মিনার প্রঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ সুন্দর আলী। উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সুজন রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন ছালেম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির, উপজেলা আওয়ামী লীগ সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সাধারণ সম্পাদক বনিজ উদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল ও তাতি লীগের সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।

Shamol Bangla Ads

বক্তারা বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা চলমান অবরোধের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। সেই সাথে বর্তমান সরকারের উন্নয়ন অব্যাহত রাখতে যে কোনো চক্রান্ত প্রতিহত করার আহবান জানান বক্তারা। শান্তি সমাবেশে শ্রমিক লীগের শহর ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads