শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিলকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ৬৫ নভেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে ওই সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আফসানা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারমম্যান আশুরা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি আবদুল মান্নান সোহেল, সিনিয়র সহসভাপতি বিপ্লব দে কেটু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ভেটেনারী সার্জন আবু সায়েম।

পরে বিদায়ী ইউএনওকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেওয়া হয়।




