ads

রবিবার , ৫ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমায় কিছু বলতে হবে না, সত্যি এমনি প্রকাশ্যে আসবে: অপু বিশ্বাস

খবর টি পড়েছেন : ৫৮৪
আমায় কিছু বলতে হবে না, সত্যি এমনি প্রকাশ্যে আসবে: অপু বিশ্বাস
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শনিবার ভোর থেকে গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নির ছড়িয়ে পড়া এক ফেসবুক পোস্টের স্ক্রিনশটে দাবি করা হয়, চিত্রনায়িকা শবনম বুবলী ও গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের প্রেম চলছে। আরও লেখা হয় অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে বুবলী। এ ঘটনায় এবার প্রতিক্রিয়া জানালেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

Shamol Bangla Ads

বিষয়টি নিয়ে কোনো কথা বলতে চান না উল্লেখ করে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনকে অপু বলেন, ‘যেহেতু আমার নাম উল্লেখ করা হয়েছে তাই বলছি, আমাকে কিছু বলতে হবে না, সব সত্যি এমনিই প্রকাশ্যে আসবে।’

এদিকে পোস্টটি সরিয়ে নিয়ে বেলা সাড়ে ৩টার দিকে আরেক ফেসবুক পোস্টে ফারজানা মুন্নি জানান, তাঁর আইডি হ্যাক করে এই কাজ করা হয়েছে।

Shamol Bangla Ads

মুন্নি লিখেছেন, ‘আপনারা অনেকেই গত রাতে আমার প্রোফাইলে একটি স্ট্যাটাস দেখেছেন। আমার ফেসবুক হ্যাক করা হয়েছিল। প্রোফাইলের নিয়ন্ত্রণ ফিরে পেতে কিছুটা সময় লেগেছে। এখন সবকিছু ঠিক আছে, আমাকে নিয়ে আপনাদের উদ্বেগের জন্য ধন্যবাদ।’

অন্যদিকে ফেসবুক পোস্টের জবাবে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বুবলী বিষয়টিকে ‘নোংরা ষড়যন্ত্র’ হিসেবে বর্ণনা করে বলেছেন, ‘এসব নোংরা ষড়যন্ত্র আর কত নেব জানা নেই। কিসের কোন পোস্ট নিয়ে সকাল থেকে হঠাৎ করে সাংবাদিকদের কাছ থেকে জানলাম, যা বলতেও রুচিতে বাঁধছে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ হিমুর মেসেঞ্জারে যাদের সঙ্গে যোগাযোগের প্রমাণ পেল র‍্যাব পরবর্তী সংবাদ ‘টাইগার-৩’ সিনেমার অগ্রিম বুকিংয়ে বিপুল সাড়া

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads