‘পুলিশ জনতা ঐক্য করি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ প্রতিপাদ্য নিয়ে শনিবার শেরপুরের শ্রীবরদীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।

এ উপলক্ষে সকাল ১১টায় শ্রীবরদী থানা পুলিশের উদ্যোগে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীর নেতৃত্ব দেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী।
পরে শহরের চাররাস্তা মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন প্রমুখ।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে বক্তারা বাল্য বিয়ে, ইভটিজিং, মাদক ও গুজবকে প্রশয় না দেয়ার আহবান জানান।




