‘পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’, এ স্লোগানে শেরপুরের নালিতাবাড়ীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার দুপুরে নালিতাবাড়ী থানার আয়োজনে উপজেলার চারআলী এলাকায় র্যালি অনুষ্ঠিত হয়।
ওইসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব, থানার সেকেন্ড অফিসার এসআই সাইদুর রহমান, নাকুগাও স্থলবন্দর আমদানি-রপ্তানি সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক অরুন চন্দ্র সরকারসহ অন্যান্যরা।




